ঈদের কেনাকাটায় বেরিয়ে প্রাণ গেলো মা-বাবা ও ছেলের

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় ঈদের কেনাকাটা করতে এসে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার ভাটইবাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার মাইলমারী গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফা, তার স্ত্রী সেলিনা খাতুন ও আট বছরের ছেলে মাহিন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, আজ বিকেলে উপজেলার মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই গ্রামের ব্যবসায়ী মোস্তফা হোসেন তার স্ত্রী সেলিনা খাতুন ও আট বছরের ছেলে সন্তান মাহিনকে নিয়ে ঝিনাইদহ শহরে ঈদের মার্কেট করতে রওনা দেন। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটইবাজারে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে মাহিন মারা যায়। 

পরে স্থানীয়রা আহত স্বামী গোলাম মোস্তফা ও স্ত্রী সেলিনা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরবিএস
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর