ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:১০ পিএম

ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে আবারও বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে। ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ঈদের উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে গত ১৭ মে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভায় আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। বিষয়টি ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফান দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০দিন ভোমরা স্থল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ঈদের সময় বন্দর বন্ধের কোনো সরকারি আদেশ নেই। তবে দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে স্বাভাবিকভাবেই এ সময় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকে।

আরবিএস
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শ গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) রেকর্ড পরিমাণ শুকনো বা গুঁড়া হলুদ আমদানি হয়েছে।
ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধসহ যে কোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর