আওয়ামী লীগের চোরাগোপ্তা হরতাল মানুষ মানে না, পরোয়াও করে না: সারজিস

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:২৩ পিএম

আওয়ামী লীগের চোরাগোপ্তা হরতাল বাংলাদেশের মানুষ মানে না, পরোয়াও করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

সোমবার (২১ জুলাই) সকালে জুলাই পদযাত্রার ২১তম দিনে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে একথা বলেন তিনি। 

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন সারজিস আলম। 

এর আগে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতালের ডাক দেয় আওয়ামী লীগের চার সংগঠন; যদিও ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার।

এদিকে এনসিপিকে নিয়ে বিএনপি নেতা ইশরাকের মন্তব্যের প্রেক্ষিতে সারজিস বলেন, ইশরাকের বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ডিগ্রি নিচে। ইশরাককে ম্যাচিউর হবার পরামর্শ দেন সারজিস আলম। 

তিনি আরও বলেন, যারা এনসিপিকে বিভিন্ন জেলায় ঢুকতে না দেবার হুমকি দিচ্ছে, তারা আওয়ামী সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছে না।

আরবিএস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর