বিতর্কিত তিন নির্বাচন: রিটার্নিং কর্মকর্তাসহ জড়িতদের তথ্য চায় পিবিআই

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:১৬ এএম

আওয়ামী লীগ আমলে বিতর্কিত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

মামলার তদন্তের স্বার্থে পিবিআই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য ইসির কাছে চেয়ে পাঠিয়েছে। 

এদিকে রিটার্নিং কর্মকর্তাসহ ভোটগ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তথ্য দিতে এরইমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ইসি। তথ‌্য আসার পর তা পিবিআইকে দেয়া হবে। 

এর আগে গত ২২ জুন দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার আমলের তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ১০ জন নির্বাচন কমিশনারসহ ২১ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মো. সালাহ উদ্দিন খান মামলা করেন।

তিনি এসব নির্বাচনে ভোট পরিচালনাকারী সিইসি ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আবেদন সিইসি এ এম এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করেছিলেন।

আরবিএস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর