চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার প্রধান আসামি কসাই আলামিন গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

পটুয়াখালীর টাউন জৈনকাঠী এলাকার চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন ওরফে কসাই আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার র‍্যাবের সহায়তায় তাকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী সদর থানা পুলিশ। এরপর শনিবার পটুয়াখালী এনে আদালতে সোপর্দ করলে সেখান থেকে জেলহাজতে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

মামলা তদন্তকারী কর্মকর্তা মো: হাবিবুর রহমান জানান, গত ১ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হন পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের কালাম হাওলদারের ছেলে দুই সন্তানের জনক তুহিন হাওলাদার (৩০)। ২৪ ঘণ্টা পর লোহালিয়া সেতু সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় তুহিনের মরদেহ। 

নিখোঁজ থাকা অবস্থায় তুহিনের পরিবারকে একই এলাকার চিহ্নিত অপরাধী মো: আলামিন ওরফে কসাই আলামিন জানায়, ডিবি পুলিশের ধাওয়া খেয়ে সে ও তুহিন নদীতে ঝাঁপ দেয়। আলামিন সাঁতরে ওপারে উঠলেও তুহিন করতে পারিনি। পরের ডিবি অফিস থেকে নিশ্চিত করা হয় ওইদিন ঘটনাস্থলে ডিবি পুলিশের কোনো অভিযান ছিলো না বা কেউ যায়নি। 

এ অবস্থায় তুহিনের মৃত্যুতে কসাই আলামিনের সম্পৃক্ততা থাকার অভিযোগ এনে তার বাবা কালাম হাওলাদার বাদী হয়ে কসাই আলামিনসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার অপর দুই আসামি হলেন- সিডি আলামিন ও ওবায়দুল। এই ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। 

এদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত টিম নিশ্চিত হন প্রধান আসামি কসাই আলামিন সুনামগঞ্জ জেলা সদরে অবস্থান করছেন। সেখানকার র‍্যাবের সহায়তায় পটুয়াখালী সদর থানার তদন্ত টিম গ্রেপ্তার করে। 

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য  জন্য আসামি আলামিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে। 

গ্রেপ্তার কসাই আলামিন একজন চিহ্নিত অপরাধী বলে জানিয়েছেন স্থানীয়রা। শহরের সবুজবাগের মাহবুব হত্যার প্রধান আসামি ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বগুড়া সদরের বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর