চিনি ও আটা দিয়ে তৈরি ভেজাল গুড়!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৩ পিএম

শেরপুরের শ্রীবরদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি, আটা ও রং মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়। উপজেলার কুরুয়া বাজার এলাকায় দুটি নামমাত্র কারখানায় ওই আখের গুড় তৈরি করা হচ্ছে। কোন অনুমোদন ছাড়াই নিজ উদ্যোগে গড়ে উঠেছে গুড় তৈরির কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব ভেজাল গুড় শেরপুর জেলাসহ বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। 

জানা যায়, কুরুয়া বাজারের উত্তরে অবস্থিত মেসার্স মুক্তার এন্টারপ্রাইজ নামে জনৈক আজিজুর রহমান ওরফে আঙ্গুর মিয়া অনুমোদনহীন গুড়ের কারখানা দীর্ঘদিন যাবত পরিচালনা করে যাচ্ছেন। চিনি, ময়দা, নালি, রং ও বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে কাঁচা স্যাঁতস্যাঁতে মেঝেতে তৈরি করা হচ্ছে ভেজাল আখের গুড়। গুড় তৈরির মূল উপাদান হিসাবে যে আখের রস প্রয়োজন হয়, সেই রসের কোন অস্তিত্বই থাকে না এই গু‌ড়ে। ফলে এটি গুড় না হয়ে হচ্ছে বিষাক্ত খাদ্যদ্রব্য।

image

এছাড়াও, ড্রাম ও কন্টেইনারের ভিতর দীর্ঘদিন যাবত রেখে দেওয়া নালি ব্যবহার করা হচ্ছে গুড় তৈরির ক্ষেত্রে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

আরও পড়ুন: দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আজিজুর রহমান ওরফে আঙ্গুরের গুড় কারখানায় কর্মরত শ্রমিক ছানুয়ার হোসেন (৪০) বলেন, আমরা এখানে শ্রমিক হিসাবে কাজ করি। কি দিয়ে গুড় তৈরি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান চিনি, নালী, ময়দা মিশিয়ে এ সব গুড় তৈরি করা হয়। 

image


আজিজুর রহমান আঙ্গুর মিয়া বলেন, শেরপুর সিভিল সার্জন অফিস থেকে অনুমোদন নিয়েছি। চিনি ও ময়দা মিয়ে ভেজার গুড় কেন তৈরি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম মাসুদুর রহমান বলেন, কারখানাগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, খাদ্যে ভেজাল একটি মারাত্মক অপরাধ। খাদ্যে ভেজাল দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অতি দ্রুত কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর