শ্রীবরদীতে রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর গ্রামে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কাউনেরচর গ্রামের এই রাস্তাটি দিয়ে বিগত প্রায় একশ বছর ধরে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করে আসছে।

ছবি: একাত্তর
কিন্তু সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারী মো. রবিউল ইসলাম মুক্তার রাস্তাটির ওপর পাকা দেয়াল নির্মাণ করে চলাচলের পথটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন।

এর ফলে এলাকার কোমলমতি শিক্ষার্থী, কৃষক, বয়োবৃদ্ধসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ভুক্তভোগীরা অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, মতিউর রহমান দুদু, নবিকুল ইসলাম, মাজহারুল ইসলাম চঞ্চল এবং শিক্ষার্থী রাফি, উসমান, আফরিনা আক্তার ও নাদিয়া।

ছবি: একাত্তর
তবে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে রবিউল ইসলাম মুক্তার তা অস্বীকার করে দাবি করেন, তিনি কারও চলাচলের রাস্তা বন্ধ করেননি, বরং নিজের ব্যক্তিগত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছেন।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ জানান, জমি ব্যক্তিমালিকানাধীন হলেও কারও চলাচলের দীর্ঘদিনের রাস্তা এভাবে বন্ধ করার এখতিয়ার কারও নেই। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এআরএস
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর