চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পাঁচ, স্বর্ণ-নগদ টাকা উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৯ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে ও গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে চন্দ্রগঞ্জ থানাধীন ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি একতলা বাড়িতে ৭–৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা প্রায় ২৯ ভরি ৬ আনা স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৫৮ লাখ ৭৫ হাজার টাকা), নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোনসহ মোট প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। 

অভিযানে গ্রেপ্তার খোরশেদ আলমের বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা এবং প্রায় ২ ভরি ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়া শাহাদাত হোসেন মোহনের বাসা থেকে নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে ১ ভরি ১২ আনা এবং চাটখিল উপজেলার দুই স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে আরও ৫ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করে পুলিশ।  

পুলিশ জানায়, এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট ১০ ভরি ৫ আনা ৩ রতি ওজনের স্বর্ণালংকার (বর্তমান বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা) এবং নগদ ৩ লাখ ৫ হাজার টাকা— যার মোট মূল্য প্রায় ২৯ লাখ ৫ হাজার টাকা।

এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)–এর সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস দলকে ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর