স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, যে সিদ্ধান্ত নিলো সরকার

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

গত কয়েক বছর ধরে কোভিড-১৯ পরিস্থিতি ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমানোর লক্ষ্যে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসছিলো। তবে শিক্ষার গুণগত মান যাচাই এবং মেধার মূল্যায়নে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর দাবি ছিল বিভিন্ন মহলের।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই ভর্তির জন্য এখন থেকে পরীক্ষা দিতে হবে। মেধা তালিকার ভিত্তিতেই শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত স্কুলে ভর্তির সুযোগ পাবে। লটারি পদ্ধতির পরিবর্তে একটি সুশৃঙ্খল ভর্তি পরীক্ষা কাঠামো গড়ে তোলা হবে।

শিক্ষামন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত, লটারি পদ্ধতিতে মেধার সঠিক মূল্যায়ন নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছিল, তা দূর করতেই এই পদক্ষেপ। তবে ভর্তি পরীক্ষার ধরন বা কত নম্বরের পরীক্ষা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

বিস্তাারিত আরও আসছে...

একাত্তর/এসি
এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর