কাপ্তাইয়ে হাজারো ভক্তের উপস্থিতিতে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহাসিক মহা বারুণী স্নান। মঙ্গলবার ভোর থেকেই প্রাগৈতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী মাতা সীতা মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে ঢল নামে হাজারো সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীর। 

ভোরের আলো ফুটতেই কর্ণফুলী নদীর শীতল জলে পুণ্য অর্জনের আশায় ভিড় জমান হাজারো ভক্ত। চট্টগ্রামের পটিয়া, রাঙ্গুনিয়া কিংবা পাহাড়ের দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কাপ্তাইয়ের ঐতিহাসিক সীতাঘাট।



মহা বারুণী স্নান শেষে ভক্তরা মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা করেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ঐতিহ্যবাহী সীতামেলা এবং মহাপ্রসাদ বিতরণ। 

পুণ্যার্থীরা জানান, এই প্রাচীন তীর্থস্থানে এসে তারা কেবল ধর্মীয় আচারই পালন করছেন না, বরং প্রকৃতির কাছাকাছি এক আত্মিক শান্তি খুঁজে পাচ্ছেন।

কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি এই আয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে এটি রূপ নেয় এক অনন্য সম্প্রীতির মিলনমেলায়।মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই আজকের এই বিশাল উপস্থিতি। কাপ্তাইয়ের এই ঐতিহাসিক সীতা মন্দির আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য বাবু দয়াল দাশসহ ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসবকে ঘিরে প্রশাসন থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পার্বত্য জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।

আরবিএস
সুন্দরবনের দুবলার চরের রাস উৎসবের সময় শুধু সনাতন ধর্মাবলম্বী পূন্যার্থী ছাড়া কোনো টুরিস্ট যাওয়ার অনুমতি পাবেন না। সেখানে বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এই...
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাড়ি বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহবান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের শেষ অংশে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে।
চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউটিন চালু...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর