নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে ‘পুলিশে’র মাইকিং

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাড়ি বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহবান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের শেষ অংশে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। তবে পুলিশ বলছে, এমন নির্দেশনা দেওয়া হয়নি। ভুলভাবে এই প্রচার করা হয়েছে। পরে তা সংশোধনও করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় মাইকে ঘোষণা দিচ্ছেন- পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেওয়া না হয়। 

একই সঙ্গে তিনি নিষিদ্ধ কোনো দলের নেতাকর্মীদের কাউকে বাড়ি ভাড়া না দেওয়ার আহবান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, নির্দেশনা অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ অংশে তাকে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করতে শোনা যায়।

মাইকিং করা ওই যুবকের নাম পারভেজ। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, প্রশাসনের নামে তাদের ওপরও এমন চাপ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান জানান, সিটিজেন ফোরামের এক বৈঠকে ভাড়াটিয়াদের যাচাই-বাছাই করে ঘর ভাড়া দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিলো। তবে মাইকিংয়ের সময় সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত কথা বলেছেন।

অন্যদিকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, আমরা কখনও এ ধরনের নির্দেশ দিইনি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি সংশোধনও করা হয়েছে।

তবে রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী থানা সিএমপি চট্টগ্রামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া, বিশেষ করে সিঙ্গেল ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্রসহ অন্য কাগজপত্র থানায় জমা দিতে হবে। পরিচয়পত্র জমা ছাড়া কোনো ভাড়াটিয়া রাখা যাবে না। বাসা ভাড়া নিয়ে কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়ির মালিককেও দায় নিতে হবে।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর