বাজার করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত দুই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ এএম

পাবনা-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটো রিকশায় চড়ে বাজার করতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যান চালক ফরজ আলী (৪৫)।

আরও পড়ুন: উপহারের সবকটি অ্যাম্বুলেন্স বুঝে পেলো বাংলাদেশ

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে বাজার করছিলেন। এসময় পাবনাগামী একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। 


একাত্তর/আরএইচ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর