গলাচিপায় কিশোরীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

আপডেট : ০২ জুন ২০২৪, ১১:২৩ পিএম

দেশের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ ১০-১৯ বছর বয়সী কিশোরী। যাদের অধিকাংশই স্কুল-কলেজগামী। সহজে না পাওয়ায় তাদের একটি বড় অংশ ঋতুস্রাবে স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারে না। অনেকে আবার দীর্ঘক্ষণ একই প্যাড ব্যবহার করতে বাধ্য হয়। ফলে মাসের বিশেষ এই সময়টিতে তাদের স্কুলে যাওয়ার প্রবণতাও কমে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় ও তুলার ব্যবহার এবং আট ঘণ্টারও বেশি সময় ধরে একটি প্যাড ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে ইনফেকশন থেকে শুরু করে বন্ধ্যাত্ব ও ক্যান্সার পর্যন্ত হতে পারে।

বিষয়টিকে গুরুত্বদিয়ে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজে স্থাপিত হয়েছে ‘স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন’। 

প্রতিটি মেশিন থেকে মানসম্মত ব্রান্ডের স্যানিটারি প্যাড বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। ডিজিটাল আরএফআইডি কার্ড পাঞ্চ করার মাধ্যমে বাজারমূল্যের অর্ধেক দামে প্রতিবারে একটি প্যাড ছাত্রীরা এ মেশিন হতে সংগ্রহ করতে পারবে। 

রোববার পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবুল আলম গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম যাত্রা শুরু করেন।

শিক্ষার্থীদের জমা অর্থ ও শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ এ কার্যক্রম  চলমান রাখবে। কিশোরীদের পিরিয়ডকালীন সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষে এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে উপজেলা প্রশাসন তথা সরকার বদ্ধ পরিকর বলে জানা জেলা প্রশাসন।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর