টমটম নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

পটুয়াখালীর বাউফলে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার বিকেলে উপজেলার বাউফল-কালিশুরী সড়কের চন্দ্রপাড়া জোড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হৃদয় হোসেন (২২) উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মো. দুলাল বয়াতির ছেলে।

আহতরা হলেন- চন্দ্রপাড়া গ্রামের মাহবুব মৃধার ছেলে মো. সবুজ (২২) ও পশ্চিম বিলবিরাস গ্রামের মো. সবুজ (৩২)।

বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মিরাজুল ইসলাম জানান, চালক হৃদয়ের মাথায় আঘাত লেগেছিলো। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল থেকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জোড়পোল মোড়ে গাছের সাথে ধাক্কা লেগে টমটমটি উল্টে যায়। এসময় টমটমের চালক ছিটকে সড়কের পাশে গাছের সাথে মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। টমটমে থাকা বাকি দুইজন আহত হয়েছেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর