পায়রার এক ইলিশ ছয় হাজার!

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদীর ১ কেজি ৮২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপজেলা সদর সুবিদখালী বাজারে রোববার সাপ্তাহিক হাটের দিন সকাল ১০টার দিকে সুবিদখালী মৎস্য আড়তে এ মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে নিরব হাওলাদার।

পায়রা নদীতে জেলে নিরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে এদিন সকালে।

সুবিদখালী বাজারের মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু বলেন, মাছটি নিলামে ৬ হাজার টাকায় জাকির হোসেন নামের ব্যবসায়ী ক্রয় করেন। এই সময় মাছটি দেখতে বাজারে আসা বিভিন্ন শ্রেণীর মানুষ ভিড় জমান। তবে সচরাচর এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়।

‎মাছটির ক্রেতা খুচরা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, এত বড় ইলিশ এখন খুব কম পাওয়া যায়। মনে হয় মাছটি ভালো দামে বিক্রি করতে পারবো তাই কিনেছি, কত টাকা লাভ করা যায় তা বলতে পারছি না। ‎মাছের ওজন ১ কেজি ৮২০ গ্রাম। নিলামে তিনি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ১০০ টাকা ও কমিশনসহ মোট ৬ হাজারে ইলিশটি নিলাম থেকে ক্রয় করেছি।

‎বাজার করতে আসা ক্রেতা আসলাম হোসেন আক্ষেপ করে বলেন, তিন হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে মাসে অন্তত একবার হলেও ঘরে বড় ইলিশ মাছ কিনে নিয়ে যেতাম, নদীতে মাছ না পড়ায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে দিন দিন সেটা অসম্ভব হয়ে উঠছে।

‎মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, এটি মৎস্য শিকারে নিষেধাজ্ঞার সুফল বলা যায়। গভীর সমুদ্রে এমন বড় ইলিশ থাকে। বড় ইলিশে ফ্যাট ও ভিটামিন বেশি থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী। আগের মতো এখন আর বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। এর বিভিন্ন কারণ রয়েছে যেমন, ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, বাঁধ ও স্লুইস গেট, অবৈধ জাল ব্যবহার। এছাড়া পানি দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণেও বড় ইলিশের সংখ্যা কমছে। তবে মৎস্য বিভাগ মাছের উৎপাদন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

একাত্তর/আরএ
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর