তীব্র স্রোতে ভাঙছে পাটুরিয়া ফেরিঘাট, ব্যাহত যানবাহন পারাপার

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে ভাঙন। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাটে অপেক্ষায় থাকা গাড়ির সারি দীর্ঘ হচ্ছে। ভোগান্তিতে পড়েছে ২১ জেলার মানুষ। নদীর তীর ও ঘাট রক্ষায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।

কয়েক দিন ধরেই ভাঙছে পাটুরিয়া ফেরিঘাট। ৫ নম্বর ফেরিঘাটের কিছু অংশ ধসের পর দু’দিন বন্ধ ছিল। সংস্কার শেষে শনিবার থেকে এ ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়।

চার নম্বর ফেরিঘাটও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সেখানেও ফেলা হচ্ছে জিও ব্যাগ। যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দুই পাড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। শুধু তিন নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।

তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারে সময় লাগছে দ্বিগুণ। অন্যদিকে এখনও পর্যন্ত পাটুরিয়া ঘাটের সঙ্গে জড়িত অন্তত দুই হাজার পরিবারের জীবন জীবিকা।

এদিকে নদীর তীর ও ঘাট রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রতি বর্ষায় এমন সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। যে কারণে এবার বড় বিপর্যয় হয়েছে।

পদ্মার প্রবল স্রোতে ভেঙে পড়েছে পাটুরিয়ার লঞ্চঘাট। দুইটি জেটি সম্পূর্ণ ধসে গেছে। এতে দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার লঞ্চ যাত্রীরা।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, ভাঙনের পর জিও ব্যাগ ফেলে রোধ করার চেষ্টা করা হয়েছে। লঞ্চঘাটি রিজার্ভ ১ নম্বর ফেরিঘাটে সরিয়ে নেয়া হয়েছে।

 

এআরএস
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর