দুমকিতে সড়ক দুর্ঘটনা নিহত দুই, আহত দুই

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

পটুয়াখালীর দুমকি -বাউফল আঞ্চলিক সড়কের রাজাখালি ব্রিজ সংলগ্ন সড়কে সিমেন্টবাহী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী ইজি বাইকের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

নিহতরা হলেন -ছয় বছরের শিশু রবিউল ও অপরযাত্রী মো. ইব্রাহিম (৫৫)।

নিহত রবিউল ইজিবাইক চালক বাউফলের ঝিলনা গ্রামের আব্দুল কাদের শিকদারের ছেলে এবং অপর নিহত মো. ইব্রাহিম বাউফলের কলতা গ্রামের বাসিন্দা।

এছাড়া গুরুতর আহত দুই যাত্রী হলেন- একই এলাকার মো. সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। ‍ 

দুমকি থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রাজাখালী লিংকরোড থেকে দ্রুতবেগের মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিন চালিত সিমেন্টবাহী একটি টমটম মূল সড়কে উঠলে বগা থেকে দুমকির দিকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক উল্টে গেলে শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু রবিউল ও মো. ইব্রাহীমকে মৃত ঘোষণা করে।

অপর গুরুতর আহত ২ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এব্যাপারে নিহতদের স্বজনদের সাথে আলাপ করে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর