‘ইন্দুরকানী’ উপজেলার নাম বদল, ‘জিয়ানগর’ নামে শিগগিরই গেজেট

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ রাখা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর হারানো নাম ফিরে পাওয়ার খুশিতে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সন্ধ্যায় পিরোজপুর-১ আসনের সাবেক ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে জিয়ানগর উপজেলা পরিষদ মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিয়ানগর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহবাক তানজিদ হাসান শাওন ও সদস্য এস কে আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১৯৮০ সালের ২৮ জুলাই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বরিশাল জেলার পিরোজপুর মহকুমার পিরোজপুর থানার ইন্দুরকানি নৌ থানাকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হয়।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৭ মার্চ নিকার কমিটির ৮৭তম বৈঠকে পিরোজপুরের ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলা নামে নামকরণের প্রস্তাব আনা হয়। এরপর ২০০২ সালের ১৭ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতির আদেশক্রমে পিরোজপুর সদর উপজেলার পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়া এ তিনটি ইউনিয়নের ৯২.৫৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে জিয়ানগর উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠন হয়।

এই আদেশের বলে ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পিরোজপুর সফরকালে ইন্দুরকানীতে গিয়ে জিয়ানগর উপজেলার উদ্বোধন করেন। 

এরপর ২০১৭ সালের ৯ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৩তম সভায় জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ওই বছরের আট ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করে।

তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২০ জানুয়ারি নিকারের ১১৯তম বৈঠকে নাম পরিবর্তনের আগের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব গৃহীত হয়। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি  তারিখে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ হিসেবে নামকরণ করা হয়েছে। বর্তমানে এই সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
পিরোজপুরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার...
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় চরম অভাবের তাড়নায় তিন শিশু সন্তানকে ইউনিয়ন পরিষদে (ইউপি) রেখে নিখোঁজ হওয়া মা মুক্তা বেগমকে (২৭) খুঁজে পাওয়া গেছে। 
পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম এবং পুত্র শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা তিনটি মামলা করেছে দুর্নীতি...
পিরোজপুরে এক নারী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর