পিরোজপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযোগ পুত্রবধূর পরকীয়া

আপডেট : ২৯ মে ২০২৬, ০৫:১৪ পিএম

পিরোজপুরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার মামাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকালে জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম নমিতা রানী (৮০)। তিনি ওই এলাকার রাধে শ্যামের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের খাটের ওপর ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন। এ সময় খাটের পাশে তার হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া নিহতের গলায় ক্ষতের চিহ্ন রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

নিহতের পরিবারের দাবি, পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় কামাল পঞ্চায়েতের পরকীয়ার সম্পর্ক ছিলো। কামাল নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতো। এই অনৈতিক সম্পর্কে প্রায় সময়ই বাধা দিতেন শাশুড়ি নমিতা রানী। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ বন্যা রানী, তার মামা তাপস দেবনাথ ও কামাল পঞ্চায়েত মিলে নমিতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকে কামাল পঞ্চায়েত পলাতক রয়েছে। নিহতের স্বজনেরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর জনরোষ থেকে বাঁচানোর জন্য আমরা ওই গৃহবধূ ও তার মামাকে আমাদের হেফাজতে এনেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর