রাঙ্গাবালীতে মধ্যরাতে কালবৈশাখীর তাণ্ডব, ঈদের আগে বিপাকে দুর্গতরা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মধ্যরাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার ছয়টি ইউনিয়নে অন্তত এক হাজার ১৮০টি ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পবিত্র ঈদুল ফিতরের আগমুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে চরম অনিশ্চয়তায় পড়েছেন কয়েকশ পরিবার।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে একটা দিকে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বাতাসের তোড়ে বসতঘর, দোকানপাট ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়েছে এবং টিনের ছাউনি উড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান ফকির সেই রাতের বর্ণনা দিয়ে বলেন, ঝড়ের সময় কিছুই বুঝে ওঠার সুযোগ পাইনি। আমার বসতঘরের টিনের ছাউনি উড়ে গেছে। ঈদের আগে এমন ক্ষতিতে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।

ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে রাতভর অন্ধকারে থেকে দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টার পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ জানান, জনপ্রতিনিধিদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় এক হাজার ঘরবাড়ি ও প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৮০টি ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির এই বিস্তারিত তথ্য ইতিমধ্যে ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে ঘরবাড়ি হারানো পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর