হত্যার পর গৃহবধূর দুই পা বাঁধা মরদেহ খালে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে খাল থেকে এক গৃহবধূর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ খালে ফেলে গেছে বলে ধারণা পুলিশ ও নিহতের স্বজনদের। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি তারা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার রাতে তাকে হত্যা কর হয়েছে বলে ধারণা স্থানীয়দের। 

নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর পানাউল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি পাঁচ ছেলের জননী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নারী একাই স্বামীর বাড়িতে থাকতেন।  গত ১০-১২ বছর তার সাথে স্বামীর সম্পর্ক কম। তার পাঁচ ছেলের কেউই তার সাথে সবসময় থাকতেন না। তারা সপ্তাহে একবার আসতেন। বুধবার তিনি মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ফিরে রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল আটটার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাঁধা মরদেহ বাড়ির পাশের মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর