কাস্টমস সিপাহিকে টুকরো করে বস্তাবন্দী, সন্দেহে কেয়ারটেকার

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার খণ্ডিত মরদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পেছনে নিখোঁজের পর থেকে আত্মগোপনে থাকা বাড়ির কেয়ারটেকার রাজু ও তার সঙ্গীকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার সোয়াইতপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রায়হান তালুকদার কমলাপুর কাস্টমস হাউসে সিপাহি পদে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত ২৪ জুলাই নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন রায়হান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গত ২৭ জুলাই ফুলবাড়িয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে রায়হান নিখোঁজ হওয়ার পরপরই তার বাড়ির কেয়ারটেকার রাজু এবং জিতুল নামের এক ব্যক্তি আত্মগোপনে চলে যান।

দুপুরে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান বস্তাটি উদ্ধার করে রায়হানের খণ্ডিত মরদেহ দেখতে পায়।

ফুলবাড়িয়া থানা-পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুনের ক্লু উদ্ধার এবং আত্মগোপনে থাকা কেয়ারটেকার রাজু ও জিতুলকে আটকে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর