মিয়ানমারের মর্টারশেলের আঘাত বাংলাদেশে, নিহত দুই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শিশু।

সোমবার দুপুর দুইটার দিকে ঘুমধুমের জলপাইতলী গ্রামের একটি বাড়িতে মর্টারশেল আছড়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছে হোসনে আরা (৫৫) নামে এক নারী। তিনি জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। তিনি ঘুমধুম ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

নিহত রোহিঙ্গার নাম নবী হোসেন (৬৫)। তিনি কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের বাসিন্দা এবং ধানক্ষেতে কাজ করতে এসেছিলেন।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ সাংবাদিকদের বলেছেন, দুপুরে ধান ক্ষেতের কাজ শেষে হোসনে আরা ও এক রোহিঙ্গা শ্রমিক বাড়িতে দুপুরের খাবার খেতে বসেন তারা। এ সময় মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে তাদের ঘরের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় হোসনে আরাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সামরিক জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলির পর চৌকি ছেড়ে পালিয়ে এ পর্যন্ত দেশটির আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অন্তত ৯৫ সদস্য অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিদ্রোহীদের হামলায় একের পর এক জায়গা হারাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। আবার তাদের হামলার গোলাবারুদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেও পড়ছে।

সীমান্তের ওপারে বন্দুকযুদ্ধ চলায় বাংলাদেশ ভূখণ্ডে ছুটে আসা লক্ষ্যভ্রষ্ট মর্টারশেল বা বুলেটের ভয়ে সীমান্তবর্তী বান্দরবান জেলা প্রশাসন পাঁচটি স্কুল বন্ধ করে দিয়েছে।

বিজিবি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য বাড়ির ভেতরে থাকতে বা সাবধানে চলাচল করতে বলেছে।

আরবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর