নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত

মর্টারশেল নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তিতে বিজিবি সদস্যরা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে একদিনের ব্যবধানে আরেকটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকূল এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা অবিস্ফোরিত রকেটটি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তিতে পড়েন বিজিবি সদস্যরা।

তুমব্রুতে রকেট বিস্ফোরণের শব্দ শুনে মিয়ানমার থেকে একের পর এক গুলি ছোঁড়া হয় বলে জানিয়েছেন বিজিবির সদস্যরা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, শুক্রবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। এর আগেও বৃহস্পতিবার দুপুরে ঘুমধুমের নোয়াপাড়া এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়।

ওসি জানান, ধানক্ষেতে কাজ করতে গিয়ে মর্টার শেল দেখতে পেয়ে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে সেটি নিজেদের হেফাজতে নেন। ধানের ক্ষেতে কয়দিন আগে তেকে পড়ে ছিল এই রকেট, বলতে পারেননি কেউই।

স্থানীয়রা জানান, দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে কাজ করতে গিয়ে এক‌টি মর্টারশেল দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন তারা। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে সেটি নিজেদের হেফাজতে নেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে এ সীমান্তেই দুইটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হলো।

ঘুমধুম কাস্টমস অফিসের পাশের বিলে পাওয়া যায় আরেকটি অবিস্ফোরিত রকেট। মিয়ানমারে চলমান সংঘাতের ঘটনায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় এগুলো ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও শুক্রবার সকালে উখিয়ার থাইয়্যাখালীর রহমত বিলে গুলি ও মর্টারশেলের শব্দ শোনেন স্থানীয়রা। এছাড়া এই সীমান্তে পড়ে থাকা একটি মরদেহ খোঁজ পেলে তা দেখতে ভিড় করে মানুষ। তারা বলতে পারছেন না এই লাশটির পরিচয় কি।

এদিকে, একদিন কিছুটা শান্ত থাকার পর মিয়ানমার সীমান্তে নতুন এ উত্তেজনা সীমান্তের মানুষের নতুন করে ভাবিয়ে তু্লছে।

 

একাত্তর/জো
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর