রাঙ্গামাটিতে বিষপানে এক নারীর আত্মহত্যা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম

রাঙ্গামাটিতে বিষপান করে এক নারী আত্মহত্যা করেছেন। মৃত মধুমিতা চাকমা (৪০) বাঘাইছড়ি উপজেলার দজর এলাকার কৃষ্ণ চাকমার স্ত্রী।

বাঘাইছড়ি ইউনিয়নের দজর এলাকার মেম্বার বিনয় চাকমা বলেন, পরিবারে অর্থনৈতিক টানাপোড়নের ফলে মধুমিতার মানসিক দুশ্চিন্তা ছিলো। হয়তো সে কারণে মধুমিতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মধুমিতাকে অসুস্থ অবস্থায় যখন পাওয়া যায় তখন স্বামী কৃষ্ণ সাজেকে কাজে ছিলেন বলেও জানান মেম্বার।

শুক্রবার রাত পৌনে একটায় মুমূর্ষু অবস্থায় তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মধুমিতাকে মৃত ঘোষণা করেন।

মৃত মধুমিতার মেয়ে জামাই নিকেল চাকমা বলেন, দজর থেকে উপজেলা সদরে হাসপাতালের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সড়ক যোগাযোগ ব্যবস্থাও নেই। তাই পায়ে হেঁটে রওনা দিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লেগেছে, তাই আর বাঁচতে পারলাম না তিনি কী কারণে বিষপান করেছেন তা জানি না।

 

এএ/কেএসএইচ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর