বিভাগীয় কমিশনার ও ডিআইজির ঘুমধুম সীমান্ত পরিদর্শন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

মিয়ানমারের চলমান সংঘাতের জে‌র ও এসএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত ও সীমান্তে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এসময় তার সা‌থে ছি‌লেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

সোমবার দুপু‌রে ঘুমধুমের তুমব্রু সীমান্ত ও এ সীমান্তে থাকা বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকা‌লে বিভাগীয় কমিশনার ব‌লেন, আমরা প্রথ‌মে বান্দরবান সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। তবে আমরা এখানে কোনো সমস্যা দেখ‌তে পাইনি। আমার মনে হচ্ছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি ব‌লেন, যারা এখানে আশ্রয় নিয়েছেন তা‌দের ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে ও মন্ত্রণালয়ে আলাপ হচ্ছে। আশা করছি শীঘ্রই এক‌টি সিদ্ধান্ত আস‌বে তা‌দের পাঠা‌নোর ব্যাপারে।

তিনি আরও ব‌লেন, সীমান্তে থাকা দু‌ইটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেয়া হ‌য়ে‌ছে। ইতোমধ্যে নতুন কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য অনু‌মোদনও এসেছে। আশা করছি এতে কোনো সমস্যা হবেনা।

ডিআইজি ব‌লেন, সীমান্ত এলাকাটা মূলত বিজিবির তত্ত্বাবধা‌নে। তারপরও আমরা এসেছি। এখানকার পরিস্থিতি খুবই ভাল। তবে মাঝে মধ্যে মধ্যে ওপারে ফাঁকা গুলি ছুঁড়ে। এতে এলাকাবাসীরা আতঙ্কে থা‌কে। তারপরও আমরা পরিদর্শন ক‌রে কোন খারাপ পরিস্থিতি দেখিনি।

সীমান্ত পরিদর্শনের সময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার পু‌লিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।

 

একাত্তর/জো
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর