চাঁদপুরে দুই হাজার কেজি জাটকাসহ তিনজন আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম

চাঁদপুরে দুই হাজার কেজি জাটকাসহ তিনজনকে আটক করেছে হরিণাঘাট নৌ-ফাঁড়ির পুলিশ। সোমবার ভোররাতে ঢাকাগামী একটি লঞ্চে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভোলার মনপুরা এলাকার মো. ফারুক (৪৭), মো. পারভেজ (২৪) ও মো. রিয়াদ (১৯)।

পুলিশ জানায়, রাতে গোপন খবরের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে হাতিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান-৮-এ অভিযান চালায় নৌ-পুলিশের একটি দল। অভিযানে লঞ্চটি থেকে এই বিপুল পরিমাণ জাটকাসহ তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ-পুলিশ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান জানান, দুই হাজার কেজির বেশি জাটকা পরিবহনের দায়ে তিনজনকে আটক করা হয়েছে। মৎস্য সম্পদ উন্নয়নের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জব্দকৃত মাছগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অসহায়, গরিব, দুস্থ ও এতিমখানায় বিতরণ করে নৌ-পুলিশ।

 

একাত্তর/জো
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর