শিশু খাদ্যে কেমিক্যাল, ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:৫৪ পিএম

শিশু খাদ্যে কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রঙ ব্যবহার করার চাঁদপুরে এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির অভিযুক্ত হাজী আবু তাহের স্টোরের মালিক মো. আনাছের উপস্থিতিতে এই রায় দেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম নিয়মিত অভিযানে গিয়ে তাহের স্টোরের বিরুদ্ধে শিশু খাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর মামলাটি দায়ের করেন।

এর আগে খাদ্যে ভেজাল বিষয়ে এই ব্যবসায়ীর বিরুদ্ধে ২০২৩ সালের ৯ নভেম্বর হাজীগঞ্জ টোরাগড় মজুমদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ এনায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওই সময় হাজী আবু তাহের স্টোরে শিশুদের খাদ্যে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত কাপড়ের রঙ এবং অননুমোদিত সোডিয়াম মিশিয়ে তৈরি চকলেট, আইচ ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রঙ মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

স্বাস্থ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম জানান, ব্যবসায়ী মো. আনাছ এসব অনুমোদনবিহীন কেমিক্যাল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারের বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানা করে আদালত।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর