কক্সবাজারে বন বিট কর্মকর্তায় হত্যায় গ্রেপ্তার দুই

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১২ পিএম

কক্সবাজারের উখিয়ায় আলোচিত বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার প্রধান পরিকল্পনাকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সঙ্গে আলাদা আরেকটি অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় রিভলবারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে গোপন সংবাদে আলাদা স্থান হতে সাজ্জাদুজ্জামান হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং তারা সহযোগী হেলালকে উখিয়া কোটবাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

এসময় আলদা আরেকটি অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গোলাবারুদসহ কক্সবাজার সদর এলাকার ডাকাতি, ছিনতাই, ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত দুই জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

গত ৩১ মার্চ ভোররাত সাড়ে তিনটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল পাহাড়খেকো। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান।

এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুই জনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্পট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামের এক বনরক্ষী আহত হন।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর