ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত হলেন দু’জন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পিএম

অবৈধ লেনদেন করে টিকে পারলেন না চকরিয়ার সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন এবং অফিস সহকারী মমতাজ বেগম। তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ মো. নুরুল বাসি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়।

আদেশে বরখাস্ত থাকাকালে মমতাজ বেগমকে নিয়মিত কর্মস্থলে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুই কর্মকর্তা এতিমখানার বরাদ্দ করা এক লাখ ৯২ হাজার টাকা পেতে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তারমধ্যে প্রথম দফায় ৪০ হাজার টাকা ঘুষের টাকা কর্মকর্তা আমজাদের নির্দেশে অফিস সহকারী মমতাজ বুঝে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। এরপর ঘুষ বাণিজ্য নিয়ে সমালোচনার ঝড় উঠে সব মহলে।

ভিডিওতে দেখা যায়, সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মমতাজ বেগমের ডেস্কের সামনে হারবাং ইউনিয়নের মধ্যম পহরচাঁদা এতিমখানার সভাপতি রফিকুল ইসলাম ও আরেকজন লোক বসে আছেন। এমন সময় আরেকজন মধ্যবয়স্ক নারী তার কক্ষে ঢোকেন। একপর্যায়ে মমতাজ বেগম তার চেয়ার থেকে উঠে ইশারায় রফিকুল ইসলামকে পাশের কক্ষে ডেকে নেন। সেখানে দুজনের মধ্যে কথা হয়। এ সময় মমতাজ বেগমকে রফিকুল তার পকেট থেকে বের করে এক হাজার টাকার নোটের একটি বান্ডিল দেন।

টাকার বান্ডিল পাওয়ার পর মমতাজ বেগম জানতে চান, এখানে কত দিয়েছেন? তখন ওই ব্যক্তি গুনে নিতে বললে মমতাজ টাকাগুলো গুনতে থাকেন। ওই সময় রফিকুল বলেন, আমি টাকা তুলতে পারিনি। অনেক কষ্ট করে টাকা এনেছি। প্রথম কিস্তির বরাদ্দ বাবদ ১ লাখ ৯২ হাজার টাকা তুলতে পারিনি। তখন মমতাজ বেগম রফিকুলকে বলেন, আপনি ঠকে যাবেন। আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

রফিকুল অনুরোধ করে বলেন, আমি বেঁচে থাকলে টাকা পাবেন। টাকা গোনা শেষে মমতাজ বেগম সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনকে ফোন করে বলেন, স্যার, রফিক মেম্বার ৮০ হাজার দেওয়ার কথা ছিলো, ৪০ হাজার দিয়েছে। স্যার, এক মাস পর আবার বিল আছে, তখন কেটে রাখতে হবে।

কেএসএইচ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর