‘শুধু দেহটা নিয়ে এসেছি, বাকি সব ভেসে গেছে’

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম

রাত সা‌ড়ে ১১টায় মেয়েটাকে নিয়ে ঘর থেকে বের হয়েছি এক কাপ‌ড়ে। শুধু দেহটা নিয়ে এসেছি। কিছুই বের করতে পারিনি। মাটির ঘর ছিলো, সব ভেসে গেছে। আর্তনাদ করে কথাগুলো বলছিলেন গোমতীর বাঁধ ভেঙে আশ্রয়হীন হয়ে পড়া ঝিনুক রানী সাহা।

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গোটা বুড়িচং উপজেলাই তলিয়ে গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের পানিবন্দি মানুষ বিশুদ্ধ পানি আর খাবার সংকটের কারণে দিশেহারা হয়ে পড়েছেন।

বাড়ি হারিয়েছেন সাংবা‌দিক গোলাম কিব‌রিয়াও। প্রতিবেদককে দেখেই বুকফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, বাবা-দাদার ভিটে-বাড়ি সব এখন পানির নিচে। কোনোভাবে ছেলে-মেয়ে নিয়ে জীবন বাঁচিয়েছেন।

শুক্রবার  দুপুরে বুড়িচং উপজেলার মহিষমাড়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ঘুরে এমন প্রায় ৫০০ মানুষের দেখা মেলে। যাদের সবার বসতভিটা গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যার স্রোতে তলিয়ে গেছে।

আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই না খেয়ে আছেন অনেকে। প্রতিবেদন লেখা পর্যন্ত, একটি সেচ্ছাসেবী সংগঠন কিছু শুকনো খাবার নিয়ে এলেও তা পর্যাপ্ত ছিলো না। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

মহিষমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই আশ্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা রশিদ বলেন, এখানে ৫০০ মানুষ আশ্রয় নিয়েছেন। কেউ কেউ ভয়ে, আতঙ্ক আর চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। স্কুলের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। তাই সবাই তিন এবং চার তলায় আশ্রয় নিয়েছেন।

এদিকে বৃহস্প‌তিবার রাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, ৩৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৭০ হাজার লোক আশ্রয় নিয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

একাত্তর/আরএ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এই সড়ক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর