চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহিম (৩২) ওই এলাকায় জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শুক্রবার রাতে পৌরসভা ছনখোলা এলাকার কাছে রেললাইন পার হচ্ছিলেন ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর