দীঘিনালার রেশ রাঙ্গামাটিতে, নিহত এক, ১৪৪ ধারা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, এই ঘটনা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের রূপ নিয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত, কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে আগুনের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

শুক্রবার সকালে এই সংঘর্ষ, আগুন ও হতাহতের ঘটনা ঘটে। এসময় একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপায় আসে। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালিরা প্রতিরোধে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কিছু দোকানে আগুন দেওয়া হয়। আহতও হয় বেশ কয়েকজন।

তারা জানান, পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শহরের পরিস্থিতি এখনও থমথমে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ টিম টহল দিচ্ছে। এই সংঘর্ষের ঘটনার কারণে শহরে গাড়ি চলাচল ও মানুষের উপস্থিতি কমে গেছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। যা পরের নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও বলেন, সংঘর্ষের ঘটনার পর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এক গণ বিজ্ঞপ্তিতে বলে, ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ চারজন। 

রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকানপাট।  সারারাত গোলাগুলির শব্দ পাওয়া গেছে। 

একাত্তর/এসি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর