রাতেও বিমান চলবে কক্সবাজারে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পিএম

রোববার থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পর্যটক ও যাত্রীরা দিনে গিয়ে দিনে ফিরে আসার সুবিধা পাবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সুবিধা পর্যটনখাতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফ্লাইট চলাচল করলেও, এখন রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দৈনিক ১৭টি ফ্লাইট রয়েছে, নতুন সময়সূচী কার্যকর হলে এ সংখ্যা আরো বাড়বে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন জানিয়েছেন, শীত মৌসুমে যাত্রী সংখ্যা বাড়ায় ফ্লাইট সংখ্যাও বাড়বে। পর্যটনখাত সংশ্লিষ্টরা মনে করছেন, রাতের ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন খাতের প্রসার হবে, তবে ভবিষ্যতে বিমানবন্দরটি ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি তাদের।

একাত্তর/আরএ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর