রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

কক্সবাজারে রেলওয়ের এক স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে অর্ধলক্ষের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে তিনটি হাসপাতালে চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জেলা চকরিয়া উপজেলার শাহাবিল স্টেশন থেকে বদরখালী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আক্তার হোসেন। তিনি রামু রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার হিসেবে কর্মরত।  

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, আক্তার হোসেন বোন জামাইয়ের টাকা নিয়ে যাচ্ছিলেন। ইলিশিয়া লম্বা রাস্তায় তার গাড়ির গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং এর কিছুক্ষণ পর  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর