টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, গ্রেপ্তার দুই

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি পাহাড়ে অভিযান চালিয়ে ১৫ অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পালিয়ে গেছে অনেকেই।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার একটি পাহাড়ে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। তারা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়া এলাকার বাসিন্দা। 

উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে ছয় জন শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

তারা জানান, অপহরণকারীরা বিভিন্ন প্রলোভনে গত ১৬-১৭ দিন ধরে ধাপে ধাপে ঘটনাস্থলে নিয়ে আসে এবং পরে মুক্তিপণের দাবিতে আটক রাখে।

কক্সবাজারের জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গোপন খবরে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর