শনিবার তাপামাত্রা কমতে পারে তিন ডিগ্রি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

শনিবার রাত থেকে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ জানুয়ারি) আবহাওয়ার অধিদপ্তরের এক বার্তায় বলা হয়, শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। 

এদিকে শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে বাঘাবাড়ীতে। আর তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন যাবত দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। নামতে শুরু করেছে বিভিন্ন এলাকার তাপমাত্রার পারদ। কোথাও কোথাও তাপমাত্রা আগের দিনের চেয়ে তিন ডিগ্রি কমে যাওয়ার খবরও পাওয়া গেছে। শীত সবচেয়ে বেশি ভুগছে উত্তরের জেলাগুলো। তার মধ্যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ অন্যতম।

এদিকে বৃহস্পতিবার থেকে ঢাকায়ও শীত বেড়েছে। সেদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

একাত্তর/এসি
দেশে শৈত্যপ্রবাহের বিস্তার কিছুটা কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পঞ্চগড়, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে সোমবার (১২ জানুয়ারি) আট জেলায়...
রাজশাহী, রংপুর বিভাগসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন বয়ে যেতে পারে।
কুয়াশায় ঢেকে গেছে সারাদেশ। বেশ কয়েক দিন ধরেই দেশের প্রায় সব অঞ্চলেই অনুভূত হচ্ছে তীব্র শীত। আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার (৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি...
মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর