চট্টগ্রামে ডাকাত সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ পাঁচ

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৪:৪০ পিএম

চট্টগ্রামে ‘ডাকাত সন্দেহে’ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় ওই দুই ব্যক্তির সঙ্গে থাকা সঙ্গীরা পালিয়ে যাওয়ার সময় জনতার ওপর এলোপাথাড়ি গুলি করেছেন। এতে আহত হয়েছেন পাঁচ গ্রামবাসী। তাদের মধ্যে চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৯টার দিকে জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. নেজাম উদ্দিন ও আবু সালেক। তারা পাশে ইউনিয়ন কাঞ্চনার বাসিন্দা। পুলিশের তথ্য বলছে, নিহতদের মধ্যে সালেকের বিরুদ্ধে দুইটি হত্যা ও বিভিন্ন ঘটনার পাঁচটি মামলা আছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি স্থানীয় চাঁদাবাজ নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠে। সোমবার নেজাম আরও কয়েকজনকে নিয়ে ছনখোলা এলাকায় তারাবি নামাজ পড়ে যা। তারা বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নেজাম বাহিনীর সদস্যরা এলাকাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। এসময় এলাকাবাসী নেজাম ও সহযোগী ছালেককে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যায়

সাতানিয়া থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ চার জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নিহত দুই জন জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেছেন কাঞ্চনা ইউনিয়নের সেক্রেটারি জায়েদ হোসেন।

তিনি বিডিনিউজ টুয়োন্টিফোর ডট কমকে বলেন, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সনতু বিডিনিউজকে বলেন, একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অস্ত্রটি থানা থেকে লুট করা। সেটি খতিয়ে দেখার জন্য আমরা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছি।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর