শাহ আমানতে প্রবাসীর অন্তর্বাসে মিললো দুই কেজি স্বর্ণ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিশেষ কায়দায় অন্তর্বাস ও পায়জামার বেল্টের ভেতরে লুকিয়ে এই স্বর্ণ পাচারের চেষ্টা করা হচ্ছিলো।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বিমানবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণের চালানসহ ওই যাত্রীকে আটক করে।

আটক হওয়া যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই এলাকায়। 

বিমানবন্দর সূত্র জানায়, সকালে দুবাই থেকে আসা ‘ফ্লাইদুবাই’-এর একটি ফ্লাইটের যাত্রী ছিলেন শহীদুল আলম। তিনি তার ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় গোপন খবরে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদল তাকে থামিয়ে তল্লাশি করে।

পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পায়জামার বেল্টের স্থান এবং আন্ডারঅয়্যারের (অন্তর্বাস) ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এই স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণের সন্ধান পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বর্ণের চোরাচালানের খবর জানিয়ে এক বার্তায় বলেন, উদ্ধার স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটক ওই যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর