কক্সবাজার সীমান্তে আরকান আর্মির গুলি, বাংলাদেশিসহ আহত দুই

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশিসহ দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শূন্য রেখা সীমান্ত সংলগ্ন ঘুমধুম-কক্সবাজার সীমানা ঘেঁষা ভাজাবুনিয়া গ্রামের চিতারখুমে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঘুমধুম তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ও ভাজাবুনিয়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মো. হোসাইন (২৭)। তিনি রোহিঙ্গা।

স্থানীয়রা জানান, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪-৩৫। এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন হতে আনুমানিক ২০০ মিটার পূর্ব দিকে মিয়ানমারের ভেতরে আরাকান আর্মিরা একটি কবরস্থান দখল করে রেখেছে। রাতে ওই স্থান থেকে আরাকান আর্মির সদস্যরা সাত থেকে আট রাউন্ড গুলি ছোড়ে। 

তারা জানান,  গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে।

তাদের দাবি, যে জায়গায় তারা গুলিতে আহত হয়েছেন, সেখানে চোরাকারবারিদের আনাগোনা রয়েছে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, আহত দুই যুবকের পায়ে গুলি লেগেছে। বর্তমানে চিকিৎসাধীন।

মিয়ানমার অংশের পুরো সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণের কথা জানিয়ে আসছে রাখাইনে জান্তার সঙ্গে লড়াই অব্যাহত রাখা বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহী গোষ্ঠীটি ঘুমধুম সীমান্তের ওপারে থাকা জান্তার অধীনস্থ মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের দুটি বর্ডার অবজারভেশন পোস্ট দখল করে।

এছাড়াও সীমান্তের মিয়ানমার অংশে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার তথ্যও পাওয়া যায়।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর