ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হেফাজতে তরুণের মৃত্যু, এসআই গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। তার স্বজনদের দাবি, ওই ব্যক্তিকে ‘অবৈধভাবে’ পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আর এর ফলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই একটি মামলা দায়ের করেছেন।

মামলার পর ছলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মাহিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় ওই তরুণের বড় ভাই মো. শাকিল মিয়া অভিযুক্ত এসআই মো. মাহিম উদ্দিনসহ চারজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- উপজেলার ছলিমগঞ্জের বাড়াইলের তবি মিয়া (৩৪), একই গ্রামের আল আমিন (৩২) এবং বাঞ্ছারামপুরের বাহেরচরের আয়নাল হক (৩০)।

মৃত মো. আব্দুল্লাহ (২৩) বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ ছলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে হেফাজতে ছিলেন বলে দাবি স্বজনদের।

নিহতের স্বজনরা জানান, গত ১৭ সেপ্টেম্বর উপজেলার ছলিমগঞ্জের তবি মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তবি মিয়ার এক আত্মীয় নবীনগর থানায় একটি অভিযোগ করেন। পরে ২৩ সেপ্টেম্বর সকালে তবি মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন আব্দুল্লাহকে চোর সন্দেহে ছলিমগঞ্জ বাজারের অটোরিকশা স্ট্যান্ডের সামনে থেকে আটক করেন। প্রথমে আব্দুল্লাহকে রাস্তায় এবং পরে তবি মিয়ার বাড়িতে নিয়ে পিটুনি দেওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে নির্যাতনও করা হয়।

পরে আব্দুল্লাহকে ছলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল্লাহকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। তবে এসআই মাহিম উদ্দিন বিষয়টি কাউকে না জানিয়ে আব্দুল্লাহকে পুলিশ ক্যাম্পে আটকে রাখেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ।

রোববার বিকালে আব্দুল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়।

এরপর সোমবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে নিহত আব্দুল্লাহর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন নিহত আব্দুল্লাহর কপাল ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ হেফাজতে নিহত মো. আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত।

জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, এ ঘটনায় এক পুলিশ সসদ্যসহ চার জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, এসআই মাহিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালেই তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিহতের স্বজনরা এ ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও যথাযথ বিচার দাবি করেছেন।

একাত্তর/আরএ
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর