চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুইটার দিকে ইপিজেড এর ৪ নম্বর রোডে একটি বহুতল ভবনে অবস্থিত ‘আদমস ক্যাপস’ নামের একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে বন্দর ইপিজেড ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তাদের সঙ্গে ধাপে ধাপে আরো ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, ইপিজেডের ৪ নাম্বার রোডের একটি আট তলা ভবনের সপ্তম তলা ও ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে আমাদের অনেকগুলো ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বাড়ছে, আরো ইউনিট যোগ দিচ্ছে। বাংলাদেশ নৌ ও সেনা বাহিনীর একটি করে টিমও যোগ দিয়েছে।

একাত্তর/আরএ
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর