টেকনাফের পাহাড়ে মিললো তিন মরদেহ, রহস্য

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

কক্সবাজারের একটি পাহাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ওই এলাকার সক্রিয় অপহরণ ও ডাকাতি চক্রের সদস্য। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার টেকনাফ উপজেলার বাহার ইউনিয়নের উত্তর শীলখালী সংলগ্ন পাহাড় থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।  

নিহতরা হলেন— রবিউল আলম, মুজিবুর রহমান এবং নুর বশর। এদের মধ্যে রবিউল ও মুজিবুরের মরদেহ পাহাড়ে পাওয়া গেলেও নুর বশরকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউল আলমের বাবা জানান, সোমবার রাতে ভাত খাওয়ার সময় একটি ফোন কল পেয়ে রবিউল ঘর থেকে বের হয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি। মঙ্গলবার সকালে পাহাড় থেকে নামা কয়েকজন শিশু জানায় যে তারা পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেছে। খবর পেয়ে রবিউলের বাবা পুলিশে সংবাদ দেন।

অন্যদিকে, নিহত মুজিবুর রহমানের মা দাবি করেছেন তার ছেলে একজন দিনমজুর। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।

বাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, নিহত তিনজনকে আমি ভালোভাবে চিনি। মুজিবুর রহমানের বিরুদ্ধে ডাকাতিসহ নানা অপরাধের একাধিক মামলা রয়েছে। বাকি দুইজনও অপহরণ চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, লুণ্ঠিত মালামাল বা অন্য কোনো অভ্যন্তরীণ বিরোধের জেরে নিজেদের মধ্যে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পাহাড়ের ভেতর এমন নৃশংস ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে প্রকৃত ঘটনা জানলেও প্রাণভয়ে মুখ খুলতে চাইছেন না। সংলগ্ন পাহাড়গুলোতে দীর্ঘদিন ধরে স্থানীয় এবং রোহিঙ্গাদের সমন্বয়ে গড়ে ওঠা অপহরণ চক্রের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা এই অপরাধী চক্র থেকে তারা স্থায়ী মুক্তি চান।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর