নারায়ণগঞ্জে আগুন: র‌্যাব সদস্যের পর মারা গেলেন দগ্ধ নারী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

নারায়ণগঞ্জে একটি বাসায় আগুনের ঘটনায় র‌্যাব সদস্য অভিজিৎ সিংয়ের মৃত্যুর পর দগ্ধ আরেক নারী মারা গেছেন। এনিয়ে ওই ঘটনায় দগ্ধ দুই জনই মারা গেলেন।

ওই নারীর নাম টুম্পা রানী দাস (২৭)। তিনি অভিজিতের নিকট আত্মীয় বলে জানা গেছে।

সোমবার ভোর চারটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, টুম্পার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

বুধবার রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ফ্লাটে আগুন লেগে র‍্যাব ১১ এর সদস্য অভিজিৎ সিং এবং টুম্পা দগ্ধ হন। বৃহস্পতিবার ভোরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯০ শতাংশ দগ্ধ অভিজিৎ সিং মারা যান। 

দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/পিএজে/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
জেলার  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সবশেষ তথ্যমতে, এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। তাদের সহায়তা করছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর