আড়াইহাজারে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত বেড়ে তিন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

শনিবার ভোরে উপজেলার লাসারদী গ্রামের ছানাউল্লাহ মিয়ার চারতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় দুইজন এবং রোববার ভোররাতে দগ্ধ আরও একজন মারা যান।  

নিহতরা হলেন- কানিজ খাদিজা নিপা, সায়মা আক্তার ও জিয়াউর রহমান সোহান। তারা ফকির অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক এবং টাঙ্গাইল জেলা ও আড়াইহাজারের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে হঠাৎ করে ভবনের চারতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা ফ্ল্যাটের ভেতর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে পাইপ লিকেজের কারণে রুমে গ্যাস জমে যায়। রান্না করার জন্য দিয়াশলাই জ্বালালে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

আরবিএস
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর