মহাসড়কে ককটেল বিস্ফোরণ, দুই পুলিশ আহত

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৫০ এএম

রাজবাড়ীর গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি টায়ারেও আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই বেশ কয়েকজন লোক রাস্তায় এসে অবরোধ অবরোধ বলে শ্লোগান দিতে থাকে এবং বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে দুই পুলিশ সদস্যকে জখম করে।

আহতরা হলেন- গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ এবং কনস্টেবল কামরুজ্জামান।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ঘটনাস্থল ঘুরে দেখেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মুজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুঁড়ে পালিয়ে যায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে কয়েকটি চকলেট বোমার আলামত পাওয়া গেছে।

একাত্তর/আরএ
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর