ভোক্তার অভিযানে কোল্ড স্টোরেজে মিললো ছয় লাখ ডিম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ ডিমের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ফতুল্লার বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাহীন অ্যান্ড ব্রাদার্স নামে কোল্ড স্টোরেজে পাঁচ লাখ ৯১ হাজার পিস ডিম মজুদের চিত্র দেখতে পায়। পরে ডিমের মালিক তাজুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদকে ডিমগুলো কোল্ড স্টোরেজ থেকে বের করে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। তাদের বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেধে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সময় পেরিয়ে গেলে নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে ভোক্তা অধিদপ্তর।

এ বিষয়ে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক বিকাশ চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, সরকার ডিমের আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুত শুরু করে। তাদের উদ্দেশ্য, বাজার আবারও অস্থিতিশীল করা। ফতুল্লার একটি স্টোরেজে প্রায় ছয় লাখ ডিমের মজুত পেয়েছি। বুধবারের মধ্যে ডিম সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তর নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।

এ সময় অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর