ডিসি অফিসে বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণ, নিহত এক 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ এএম

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবসের বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন।

শনিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণ শুনানির জায়গায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের তীব্রতায় পা বিচ্ছিন্ন হয়ে যায় বেলুন বিক্রেতা আনোয়ার হোসেনের ব্যাপারী (৬০)।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

আহত কবির হোসেনকে ( ২০) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কবির বলেন, তাদের ৬০০ বেলুন ফোলানোর কথা ছিলো। এরমধ্যে ২০০ বেলুন ফোলানোর পর ভোর চারটার দিকে সিলিন্ডারের বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই পা বিচ্ছিন্ন হয়ে যায় বেলুন ব্যবসায়ীর। শরীরের বিভিন্নস্থানে আঘাত পান কবির। ভবনের জানালা র কাচ ভেঙে গেছে এবং খুলে পড়েছে দেয়ালের পলেস্তারা।

ওসি হাবিল হোসেন জানান, নিহত আনোয়ার ব্যাপারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিহত আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন। আহত কবির হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে। 

আরবি 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর