ভোটারের জন্য খিচুড়ি রান্না করে গুনতে হলো জরিমানা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগমের পথসভা উপলক্ষে ভোটারদের জন্য মাংস-খিচুড়ি রান্না করায় এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে শিশু পরিবারে।

বুধবার রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টুকে এই জরিমানা করা হয়। নির্বাচন উপলক্ষে গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই জরিমানা ও খাবার জব্দ করেন।

স্থানীয়রা জানান,  রাতে আঙ্গারিয়া এলাকায় নৌকার প্রার্থী মমতাজ বেগমের একটি পথসভা ছিলো। এ উপলক্ষে বাবুল হোসেন ভুট্টু কর্মী-সমর্থক ও ভোটারদের খাবারের জন্য বাড়িতে খিচুড়ি-মাংস রান্না করেন। এরপর সেগুলো প্যাকেট করা হচ্ছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে উপস্থিত হয়ে জরিমানা ও খাবার জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুনুর রশিদ জানান, নির্বাচন আচরণ বিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্য সামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু বাবুল এই আইনভঙ্গ করেছেন। যে কারণে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে খাবার প্যাকেট গুলো জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবারের পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানা পুলিশ উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

 

একাত্তর/জো
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর