গাজীপুরে বহুতল ভবনে আগুন, প্রায় দুই ঘণ্টায় নিয়ন্ত্রণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ এএম

গাজীপুরে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে ছয় জন সামান্য দগ্ধ হয়েছেন।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার টঙ্গী উপজেলার টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশনের চার তলায় আগুনের ঘটনা ঘটে। পরে তা পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, প্রথমে আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু ওই আগুন ছয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তার এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন অন্তত ১০ ব্যবসায়ীর গুদামজাত করা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা জানান, আগুন নেভাতে গিয়ে ওই ভবনে থাকা ছয় জন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের কারো হাত, মাথার চুল ও পা আগুনে সামান্য ঝলসে গেছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিন তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল সাতটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর